• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা জামালপুরে ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২ দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে, ল্যান্ডমার্ক গ্রুপের আয়োজনে  ৩০০ অসহায় পরিবারের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র রমজান উপলক্ষে একতা ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের কমিটি গঠন: সভাপতি অধ্যাপক ড. মনির উদ্দিন, সম্পাদক সঞ্জয় কুমার দে জামালপুরে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন এম শুভ পাঠান বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জামালপুরে ৩টি বিপণি বিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে জরিমানা

জামারপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিমকে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা..

জামালপুরে প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার স্থানীয় সাংবাদিক গোলাম রব্বানী  নাদিমের উপর দুর্বৃত্তরা মারাত্মক ভাবে মাথায় ও চোখে আঘাত করে গুরুতর আহত করেছে ।
বুধবার( ১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ সরকারি কলেজ এলাকার পাথাটির এটিএম বুথের সামনে দুর্বৃত্তরা নাদিমের মাথা চোখ সহ বিভিন্ন স্থানে আঘাত করতে থাকলে প্রচুর রক্তাক্ত অবস্থায় সেখানেই অচেতন হয়ে পরে যায়।সড়কে লোকজনে উপস্থিতি টের পেয়ে সাংবাদিক নাদিমকে ফেলে ঘটনাস্থল ত্যাগ করে দূর্বৃত্তরা ।
পরে স্থানীয় লোকজন ও সাংবাদিক  ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
স্থানীয় সাংবাদিক লালন জানান, অফিসে পেশাগত জরুরি কাজ শেষে  রাতে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে  সাংবাদিক নাদিমকে একদল দুর্বৃত্তরা পিটিয়ে অজ্ঞান করে নির্জনে স্থানে টেনে হিঁচড়ে ফেলে রাখে যায়। খবর পেয়ে আমি পথচারীদের সহায়তায় উদ্ধার করে   হাসপাতালে নিয়ে আসি।
সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম জানান, আমি ফোনে খবর পেয়ে হাসপাতালে দেখি আমার স্বামী অজ্ঞান হয়ে আছে। তাকে অনেক আঘাত করা হয়েছে।তার অবস্থা ভাল না। ঘটনার সাথে জড়িত যারা আমি তাদের বিচার চাই।
বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন জানিয়েছেন,অসৎ উদ্দেশ্যে সাংবাদিক নাদিমকে গুরুতর আহত করা হয়েছে।আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুষ্কৃতিকারীদের উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হোক।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানায়, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।হাসপাতালে আমি তার সাথে কথা বলা চেষ্টা করেছি, তার অবস্থার অবনতি থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সিসি ক্যামেরা দেখে ঘটনার সঙ্গে জড়িত রেজাউল নামে একজনকে আমরা চিহ্নিত করতে পেরেছি। তাকে আটকের চেষ্টা চলছে। বাকীদের খুব দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে সক্ষম হব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।