• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম

বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জের রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মার্চ) রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহের। এতে উদ্বোধক ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম। কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. দিদারুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের অধ্যক্ষ নূর জাহান বেগম, বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, উপাধ্যক্ষ কামরুজ্জামান হেলাল, বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক আশরাফুল হায়দার, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ব্যবসায়ী হাসানুজ্জামান পলাশ,অভিভাবক মনিরুজ্জামান লিমন ।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার আলোচনা সভায় প্রধান অতিথি মো. আবু তাহের এসময় উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম ও ক্যাম্পাস দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।