• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

জামালপুর সদরের শ্রীপুর ভালুকায় কৃষক সুরুজ আলীর জমি দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদরের শ্রীপুরে সেন্ট্রাল ভালুকা গ্রামে জোরপূর্বক জমি দখলের পায়তারার  প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার সকালে শ্রীপুরে  নিজ বাড়িতে  সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক সুরুজ আলী ও  হাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে সুরুজ আলী  অভিযোগ করেন সে পৈত্রিক ভাবে  জামালপুর সদরের শ্রীপুর ভালুকা মৌজা সিএস খতিয়ান নং ৬১, আর ও আর খতিয়ান নং ১২৫, ১২৬, আর ও আর দাগ নং ৭৮৬/৭৮৭, ৭৯১, ৭৯২, ৭৯৩, বিআরএস খতিয়ান নং ১৩১, বি আর এস দাগ নং ১৬৬০, ১৬৬১,১৬৬২, ১৬ ৬৩, ১৬৬৪ যে জমির পরিমাণ ৩ একর ৭৯ শতাংশ জমি ভোগ দখল করে আসছিল। তবে পূর্ব বিরোধের জের ধরে গত ১৫ এপ্রিল পার্শ্ববর্তীে মোছাঃ শিরিনা বেগম ও মোঃ আলী হিরু নিরীহ কৃষক সুরুজ আলীর জমি জোরপূর্বক দখল করে নেওয়া সহ সুরুজ আলী ও তার পরিবারকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় সাধারণ ডাইরী করা হয়েছে। যা ২৩ এপ্রিল ২৪ইং তারিখৈর জিডি নাম্বার ১৪০৫। এর সঠিক বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।