• সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

জামালপুর ডিবির ওসি কাজী শাহনেওয়াজ এর অভিযানে ৪০(চল্লিশ) কেজি গাজাঁ সহ ইউপি সদস্য গ্রেফতার

ফজলে এলাহী মাকামঃ

জামালপুর ডিবির ওসি শাহনেওয়াজ এর বিশেষ অভিযানে ৪০(চল্লিশ) কেজি গাজাঁ সহ এক  ইউপি সদস্যকে গ্রেফতারকরা হয়েছে।ডিবি পুলিশ সুত্রে জানা যায়,জামালপুর জেলার  পুলিশ সুপার  মো: কামরুজ্জামান বিপিএম এর সার্বিক নির্দেশনায় ডিবির চৌকশ অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ এর নেতৃত্বে ও তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ৩১ মে জামালপুর জেলার মেলান্দহ থানাধীন দূরমুট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ১। মো: বেলাল শেখ (৪৫) পিতা- মৃত করিম শেখ,গ্রাম-সুলতান খালি(মাইচ্ছা পাড়া) এর বাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তার বসতঘর হতে দুইটি সাদা প্লাস্টিকের বস্তায় একটিতে ২৬ কেজি এবং অপরটিতে ১৪ কেজি মোট ৪০( চল্লিশ) কেজি গাজাঁ উদ্ধার ও জব্দ করা হয়।জানা যায় উক্ত ইউপি সদস্য বেশ কিছুদিন যাবৎ সকলের অগোচরে মাদক কারবার পরিচালনা করে  আসছিল।এই ঘটনায় গ্রেফতারকৃত ইউপি সদস্যের বিরুদ্ধে মেলান্দহ থানার মামলা নং-২৩ তারিখ-৩১/০৫/২০২৪ ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ) রুজু করা হয়েছে। আসামীকে ০৭(সাত)দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।