• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার  জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র বৈধ প্রার্থী হিসেবে প্রার্থীতা ফিরে পেলেন মাসুদ ইব্রাহীম জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জামালপুরে গবা খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেরেন জেলা প্রশাসক হাছিনা বেগম

 
এম এফ এ মাকামঃ
জামালপুর শহরের গবা খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে । শুক্রবার (১ নভেম্বর) সকালে শেখেরভিটা এলাকা থেকে খালটির চারটি পয়েন্টে প্রাথমিক ভাবে পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। এই কার্যক্রম ১৫ দিনব্যাপী আবাহত থাকবে।  শেখের বেটা এলাকায় খালের উৎসমুখে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে জেলা প্রশাসক হাছিনা বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক সুমি আক্তার, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মৌসুমী খানম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা,জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম ,জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেস আলী মামুন,জেলা যুদদলের আহ্বয়ক সজীব খান,জেলা প্রেসক্লাব সভাপতি এড ইউসুফ আলী,সনাক সভাপতি শামীমা খান, মানবাধিকার কমী জাহাঙ্গির সেলিমসহ পৌরসভার পরিছন্নতা কর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।
এ বিষয়ে  জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, নানা প্রকার বর্জ্যের কারণে খালটির পানির প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য এই খালটিকেই চিহ্নিত করা হয়েছে। আমরা আজ (শুক্রবার) এটা চারটি পয়েন্টে শুরু করলাম। আমাদের এই কার্যক্রম ১৫ দিনব্যাপী আবাহত থাকবে। প্রশাসন, পৌরসভা, রাজনৈতিক নেতা, স্থানীয় জনসাধারণ সবাইকে নিয়ে সবার সহযোগিতায় কাজটি করতে হবে। খালের আশপাশে যারা বসবাস করেন, তাদের সচেতন হতে হবে। ডাস্টবিনের পরিবর্তে খালের ভেতর সরাসরি বর্জ্য ফেললে খালটি আবার বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য, শহরের পানি নিষ্কাশনের জন্য ৬৫ বছর আগে গবা খাল খনন করা হয়। তখন শহরের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি খালের পানি ব্যবহার করে কৃষিকাজ ও মাছ আহরণ ছিল খালের অন্যতম উদ্দেশ্য। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার বা পরিষ্কার না করায় খালের প্রবাহ বাধাগ্রস্ত হয়ে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জামালপুর পৌরসভা ও সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত গবা খালের দৈর্ঘ্য ১২ কিলোমিটার ও প্রস্থ ৩০ ফুট। পৌর শহরের শেখেরভিটা এলাকা থেকে শুরু হয়ে খালটি শহরের মনিরাজপুর, ছুটগড় হয়ে কেন্দুয়া ইউনিয়নের নাকাটি, দামেশ্বর হয়ে ঝিনাই নদীতে গিয়ে শেষ হয়েছে।
 
ফজলে এলাহী মাকাম


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।