• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

জামালপুরে সপ্তাহব্যাপী ছাত্রদলের সদস্য ফরম বিতরণ শুরু

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
‘শিক্ষা, ঐক্য, প্রগতি ধারণ করবো, আমার বাংলাদেশ আমই গড়বো’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সপ্তাহব্যাপী সদস্য ফরম বিতরণ শুরু হয়েছে। বুধবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে এই কর্মসুচির আয়োজন করে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ওমরসানী সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। কর্মসুচিতে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো: রাকিবুল হাসান রাকিব, যগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন স্বপন, ছাত্রনেতা শান্ত, নিশাত, রাকেশ, বায়োজিদ, মামুন, সজিব দেওয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন ইমেজের ছাত্র রাজনীতি গড়ে তুলতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে ছাত্রদল। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সদস্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ ও শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে নিজস্ব মত প্রকাশ, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে ছাত্রদল। পরে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ শুরু হয়, শিক্ষার্থীরাও স্বত:স্ফুর্তভাবে সদস্য ফরম সংগ্রহ করে। আগামী এক সপ্তাহ এই সদস্য ফরম বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।