• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

রাজীবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ, সন্ধ্যায় বন্ধ ব্যাবসা প্রতিষ্ঠান। 

 

সহিজল ইসলাম,রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

 

রাজীবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ শতাধিক মানুষের মাঝে মাস্ক ও হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করা হয়েছে।

 

আজ রবিবার(২২মার্চ) উপজেলার তৃণমূল মানুষ,শহরের চলাচলকারী অটোরিকশা এবং ভ্যান চালকদের মাঝে করোনা প্রতিরোধে নিরাপত্তা সামগ্রী হিসেবে ওই মাস্ক ও সাবান বিতরণ করা হয়।

 

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের উদ্যোগে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যাবসায়ীদের নিয়ে করোনা প্রতিরোধে সচেতনতা ও সতর্কতা মূলক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়

 

সভায় ঔষধের দোকান ব্যাতিত সকল ব্যাবসা প্রতিষ্ঠান যেমন মুদি দোকান,কাঁচাবাজা, চায়ের ষ্টল,হোটেল/রেস্টুরেন্ট সন্ধ্যা ৭ টার মধ্যে বন্ধ করার বিষয়ে সিন্ধান্ত গ্রহন করা হয়েছে। সকল ধরনের গণজমায়েত পরিহার এবং প্রয়োজন না হলে ঘর থেকে বাহিরে হতে নিষেধ করা হয়েছে।

 

রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমেহেদী হাসান সাংবাদিকদের বলেন, করনো প্রতিরোধে সকল ধরনের সতর্কতা মূলক কার্যক্রমের প্রচার ও প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষকে আতঙ্কিত ও গুজবে কান না দিতে অনুরোধ জানান তিনি।এবং এলাকার সকল জনসাধারণের সহযোগিতাও কামনা করেন।

 

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্শেদ তালুকদার সাংবাদিকদের জানান, যারা বিদেশ থেকে এসেছে বা আসবে তারা হোম কোয়ারান্টাইন না মানলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

 

রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃদেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান,করোনায় আতঙ্কিত না হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারী নির্দেশনা গুলো মেনে চললে এর প্রতিরোধ করা সম্ভব।এছাড়াও করোনা সংক্রমন হলে প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং চিকিৎসা সরঞ্জাম সরকারী হাসপাতাল গুলোতে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।