• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরে হতদরিদ্রদের মাঝে এক্স ক্যাডেট এসোসিয়েশনের ঈদ উপহার বিতরণ

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধিঃ
‘ঈদের খুশি সবার তরে, ছড়িয়ে পড়–ক ঘরে ঘরে’ এই স্লোগান নিয়ে জামালপুরে হতদরিদ্র, প্রতিবন্ধী, হিজড়া ও স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের বোষপাড়া আরামবাগ এলাকায় এক্স ক্যাডেট এসোসিয়েশন জামালপুর এসব ঈদ সামগ্রী বিতরণ কর্মসুচির আয়োজন করে।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও এক্স ক্যাডেট এসোসিয়েশন জামালপুরের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এছাড়াও দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সাবেক ব্যাংক কর্মকর্তা সুরুজ আলী, সেন্ট্রাল ইউমেন্স কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক রাফিউল আজম, বাংলা টিভির সাংবাদিক নুর মো: ফজলুল করিম কাওছারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সবার মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে প্রতিবছর এক্স ক্যাডেট এসোসিয়েশন দরিদ্র, অসহায়, অনগ্রসর ও স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করে থাকে। এছাড়াও বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা নিয়ে বিপদাপন্ন মানুষের পাশে দাড়ায় সংগঠনটি। এক্স ক্যাডেট এসোসিয়েশন আগামী দিনেও যেন তাদের এসব মানবিক কার্যক্রম অব্যাহত রাখে সেজন্য সমাজের সকল পর্যায়ের মানুষকে সহযোগীতা করার আহবান জানান। পরে দেড় শতাধিক হতদরিদ্র, প্রতিবন্ধী, হিজড়া ও স্বল্প আয়ের মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, চাল, তেল,লবন, আলু, পেয়াজ ,সাবান ও শ্যাম্পু ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।