• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুর প্রতিবাদে জামালপুর বিক্ষোভ

ফজলে এলাহী মাকাম ঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জামালপুরে পৃথক তিনটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শহরের দয়াময়ী মোড়, পাঁচরাস্তা ও ফৌজদারী মোড়ে বিক্ষোভ করে সাধারণ ছাত্র-জনতা।
রাতে শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ পেয়ে শহরের দয়াময়ী এলাকায় জড়ো হয় ছাত্র-জনতা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে বকুলতলা চত্বর সংলগ্ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যাক্ত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ করে বিক্ষুদ্ধরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাসের সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম নুর, নাফিস আলম দিয়া, আহনামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, প্রকাশ্যে জুলাই যোদ্ধা হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করা হয়। বৃহস্পতিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা শরিফ ওসমান হাদির খুনিকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ ও হাদি হত্যার বিচার দাবী করেন বক্তারা।
এদিকে, সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি পাঁচরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়, এ সময় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
এছাড়াও শহরের ফৌজদারী মোড়ে টায়ারে আগুন জ¦ালিয়ে সড়কে অবস্থান নেয় এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবশক্তি, ছাত্রশক্তি ও সাধারণ ছাত্র-জনতা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করে বিভিন্ন স্লোগান দেয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।