• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা

জামালপুর ডাক্তার শাহীনা সোবাহান মিতু পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন

 

ফজলে এলাহী মাকাম ঃ

বাংলাদেশ সংস্কার কমিশনের সদস্য মিতুর লেখা পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ সময় তিনটি উপন্যাস ও দুইটি কবিতার বই উন্মোচন করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে শহরের এডভোকেট সৈয়দ আব্দুস সোবহান সড়ক আমলাপাড়া এলাকায় এ বইয়ের উন্মোচন করা হয়।
বালিকার জলন্ত সময়, অর্ধেক আকাশ, দিন যাপনের খসড়া নামের তিনটা উপন্যাস এবং যে তুমি হেটে যাও, বসন্তের রৌদ্র ছায়া নামের দুইটা কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
কবি প্রফেসর ডা.শাহীনা সোবহান মিতু অর্ন্তবর্তী সরকারের সংস্কার কমিশনের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদস্য হিসেবে কাজ করছেন। তিনি শহরের আমলাপাড়া এলাকার অ্যাডভোকেট সৈয়দ আব্দুস সোবহানের বড় মেয়ে। পেশায় তিনি একজন চিকিৎসক।
মোড়ক উন্মোচন হওয়া বইগুলোতে স্বাধীনতার যুদ্ধ, যুদ্ধ পরবর্তী ও পূর্ববর্তী ইতিহাস, ঐতিহ্য, ৮০ দশকে কবির স্কুল জীবনের স্মৃতিচারন, জামালপুরের সাংস্কৃতির কথা তুলে ধরা হয়েছে।
এ সময় কবি সাযযাদ আনসারী, কবি আলী জহির, মাহবুব বারী, অধ্যাপক ফজলুল হক মন্টু, অধ্যাপক আব্দুল হাই আল হাদী, অবসরপ্রাপ্ত লে.কর্নেল মো.জায়েদ হোসেন, জাহাঙ্গীর সেলিম, তারিকুল ফেরদৌস,ফজলে এলাহী মাকাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।