• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচি’র উদ্বোধন জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার   জামালপুরে প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন জামালপুরে অপরাদমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা ও কমিউনিটি সমাবেশ জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা সরিষাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল গ্রেফতার পরিচয় মিললো জামালপুরে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শহর প্রতিনিধিঃ

জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ এর ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার ৫ মার্চ রাতে জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা শাখার আহ্বায়ক এম. শুভ পাঠানের সভাপতিত্বে ও সাবেক জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ জামালপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ রিপন হোসেন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর জেলা শাখার   সহ-সভাপতি  শামীম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক রানা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ জামালপুর শহর শাখার ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আবু তালহা, সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শিপু, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মাসুম, জেড সি এফ জেলা শাখার যুগ্ন আহবায়ক ও তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাজু মিয়া, সদস্য দপ্তর এর দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সদর থানা পূর্ব শাখার সভাপতি ছানোয়ার হোসেন সানু, জামালপুর আইডিয়াল কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাকিব হোসেন। সোহেল রানা, যুবদল নেতা সিরাজ শিমুল, তুর্য, রিগেন, জিতু, শ্রমিক দল নেতা মেহেদি, আব্দুর রহমান, মাসুদ রানা পারভেছ সিয়াম জীবন, জাকিরুল হোসেন বাবু, মোবারক হোসেন , জাহিদ হাসান, কাউসার হৃদয়, বাবু হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা জিয়া সাইবার ফোর্সের মাধ্যমে সকল প্রকার ষড়যন্ত্র ও অপপ্রচার রুখে দিয়ে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
পরে কেক কেটে জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ এর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।