• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুরে ১০০ মেগাওয়াট পাওয়ার প্লান্টের ভেতরে বিদ্যুৎ ট্রান্সমিশন উপকেন্দ্রে আগুন 

 

মেহেদী হাসান   :

জামালপুরে ১০০ মেগাওয়াট মতিয়ারা পাওয়ার প্লান্টের ভেতরে বিদ্যুৎ ট্রান্সমিশন উপকেন্দ্রের ট্রান্সমিটারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিদ্যুৎ ট্রান্সমিশন উপকেন্দ্রের একটি ট্রান্সফর্মার পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের কর্মীদের ধারনা।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়ির স্টেশন অফিসার মোঃ আফসার উদ্দীন জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। আগুনে একটি ট্রান্সফর্মার পুড়ে গেছে।

শহরের বন্দেরপাড়ায় অবস্থিত এই পাওয়ার প্লান্টে আগুনের খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ ওই এলাকায় ভিড় করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।