• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

জামালপুরে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে গোল বৃত্ত আকাঁ হচ্ছে

 

হাফিজুর রহমান :

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আজ সকাল থেকে জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও ব্র্যাকের সহায়তায় শহরের বিভিন্ন ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে পৃথক ক্রেতা-বিক্রেতাদের দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে লাল ও সাদা কালি দিয়ে চিহ্নিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান জানান, দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে এবং সামাজিক সচেতনতা সৃষ্টি লক্ষ্যে সরকারের ঘোষিত সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে এ গোল বৃত্ত আকা হচ্ছে। তিনি বলেন, ক্রেতারা অন্তত তিন ফুট দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করবেন এবং সরকারি নির্দেশনা সবাই মেনে চলবেন নতুবা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি ক্রেতাদের গোল বৃত্ত ব্যবহার করার জন্য অনুরোধ করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।