• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

চোখের নিচে কালো দাগ?

রাত জাগা, স্ট্রেস এমনকি খাদ্যাভ্যাসের কারণেও চোখের নিচে কালো দাগ দেখা দিতে পারে, যাকে আমরা ডার্ক সার্কেল বলি। নিয়মিত পর্যাপ্ত ঘুমের পাশাপাশি ঘরোয়া রূপচর্চায় দূর করতে পারেন ডার্ক সার্কেল। জেনে নিন কীভাবে দূর করবেন।

টমেটো

১ চা চামচ টমেটোর রস প্রত্যেক দিন সগোসলের আগে চোখের নিচে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দিনে দুইবার এভাবে টমেটোর রস ব্যবহার করলে দ্রুত উপকার পাবেন। চাইলে টমেটো স্লাইস করে কেটে চোখের উপর দিয়ে রাখতে পারেন।
দুধ
কাঁচা দুধ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। তুলো ডুবিয়ে চোখের ওপর রাখুন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বক ঠাণ্ডা রাখার পাশাপাশি ডার্ক সার্কেল দূর করবে এটি।
শসা
শসা মোটা স্লাইস করে নিন। এবার টুকরোগুলোকে ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। চোখ বন্ধ করে ঠাণ্ডা শসার টুকরো চোখের উপর দিয়ে রাখুন। ১০ মিনিট পর উঠিয়ে ধুয়ে ফেলুন।
আলু
আলু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে যা ডার্ক সার্কেল দূর করতে পারে দ্রুত। সামান্য আলু থেঁতো করে রস বের করে নিন। সেই রসে তুলো ভিজিয়ে চোখের নিচে লাগান। ১০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আমন্ড তেল

আমন্ড তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। প্রতিদিন এই তেল ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ ফিকে হয়ে যাবে। রাতে ঘুমানোর আগে আমন্ড অয়েল চোখের নিচে ম্যাসাজ করুন। পরদিন সকালে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
টি ব্যাগ
গ্রিন টি থেকে পাওয়া যায় অ্যান্ট-অক্সিডেন্ট, যা চোখের নিচের কালো দাগ দূর করতে পারে। ব্যবহৃত টি ব্যাগ ফেলে না দিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। এবার ঠাণ্ডা টি ব্যাগ চোখের ওপর রেখে দিন। নিয়মিত ব্যবহার করলে ফল পাবেন হাতেনাতে।
কমলার রস
সামান্য কমলার রসে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে ডার্ক সার্কেলের উপর লাগান। এতে ডার্ক সার্কেল কমার সঙ্গে সঙ্গে ত্বকের ঔজ্জ্বল্যও বাড়বে।
গোলাপজল
কয়েক মিনিট কটন প্যাড গোলাপজলে ভিজিয়ে রেখে তা চোখের উপর কিছুক্ষণ রেখে দিন। কয়েক সপ্তাহ প্রতিদিন দুইবার করে ব্যবহার করুন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।