• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

দেওয়ানগঞ্জের কুমারেরচরে “গরুর তড়কা রোগের ভ্যাক্সিন ক্যাম্পেইন”

মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ:

আজ বৃহস্পতিবার ১২ মার্চ সকাল ৭.০০টা। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ১নং ক্লাস্টার, সানন্দবাড়ীর আওতাধীন কুমারেরচর গ্রাম সমিতির, গরু পালন উৎপাদনকারী সদস্যদের গরুর জন্য তড়কা রোগের ভ্যাক্সিন ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

বিশ্ব ব্যাংক এর অর্থায়নে,  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। অবহেলিত জনগোষ্ঠীর (হত দরিদ্র পরিবার নিয়ে) কাজ করে যাচ্ছে।

এস ডি এফ এর আওতাধীন জেলা সমুহের গ্রাম পর্যায়ে কার্যক্রম করে যাচ্ছে।

কুমারেরচর গ্রাম সমিতির সভাপতি মোছাঃ জনেকা বেগমের সভাপতিত্বে ভ্যাক্সিন ক্যাম্পেইন এর  আনুষ্ঠানিকতা শুরু করা হয়। তিনি সকল সদস্যদের ধৈর্য সহকারে নিয়ম নীতি মেনে গরুকে টিকা নেয়ার জন্য আহবান জানান।

এক দিনের এই ভ্যাক্সিন ক্যাম্পেইন পরিচালনা করেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), ১নং ক্লাস্টার সানন্দবাড়ীর  এল এস পি মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)। তিনি উৎপাদনকারী দলের সকল সদস্যদের গরুকে টিকা প্রদান করেন এবং গরু গুলোকে নিয়মিত কৃমি মুক্ত করার জন্য পরামর্শ দেন । সকল সদস্য গরু পালন ও চার টি মারাত্মক রোগ এবং রোগের টিকা সম্পর্কে অবগত হন এবং পর্যায়ক্রমে সকল টিকা গুলো গরুকে দেওয়ার জন্য অঙ্গিরার করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।