• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসুচি’র উদ্বোধন জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী গ্রেপ্তার   জামালপুরে প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন জামালপুরে অপরাদমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা ও কমিউনিটি সমাবেশ জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা সরিষাবাড়ীতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য শেখ রাসেল গ্রেফতার পরিচয় মিললো জামালপুরে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের জামালপুরের পাথালিয়ায় খামারের তালা কেটে ৬ গরু চুরি মানুষিক ভারসাম্যহীন নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল জামালপুরের জেলা প্রশাসক ককটেল বিস্ফোরণ মামলায় দেওয়ানগঞ্জের দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ইসলামপুর পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীতে মিলাদ ও দোয়া

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ॥

জামালপুরের ইসলামপুর পৌরসভায় আলোচন সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌরসভার প্রাঙ্গনে মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্জ ফরিদুল হক খান দুলাল। তিনি শত জন্মের বঙ্গবন্ধু ৬দফা বাস্তবায়ন,বাঙ্গালী জাতির বন্ধু উপাধি সহ তার জীবনীর বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, পৌর মেয়র আব্দুল কাদের শেক,ইসলামপুর সার্কেলের এএসপি সার্কেল সুমন মিয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক বিএসসি,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তাহের, পৌর আওয়ামীলীগের সভাপতি নূর ইসলাম নূর প্রমূখ। এছাড়াও  পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।