• সোমবার, ০১ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে ওবায়দুল কাদের সহ মন্ত্রীদের বিরুদ্ধে কটূক্তি করায় একজন গ্রেপ্তার

 

 

জিএম সাফিনুর ইসলাম মেজর ,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ কয়েকজন মন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় সুমন সওদাগর (৩৫) নামে এক যুবককে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। সুমন সওদাগর স্থানীয় “সাপ্তাহিক বকশীগঞ্জ” এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

এ ঘটনায় সুমন সওদাগরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।

জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার সওদাগর পাড়া গ্রামের আওরঙ্গজেব সওদাগরের ছেলে সুমন সওদাগর তার ফেসবুক থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, তথ্যমন্ত্রী , নৌ পরিবহন প্রতিমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করে আপত্তিকর লেখা পোষ্ট করেন। লেখাটি নিয়ে রস্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া শুরু হলে ওইদিন রাতেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বাদী হয়ে সুমন সওদাগরকে আসামি করে বকশীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় মধ্য রাতে সুমন সওদাগরকে গ্রেপ্তার করেন বকশীগঞ্জ থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং রোববার সকালে তাকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।