• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

দোকানপাট বন্ধ করোনা আতঙ্কে নিরব ইসলামপুর

 

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ॥

জামালপুরের ইসলামপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসনের সতর্কতায় নিরব হয়ে পড়েছে ইসলামপুর। পুলিশের তৎপরতায় হাট-বাজারে দোকানপাট বন্ধ থাকায় জনসমাগম কমে গেছে। উপজেলা প্রতিরোধ কমিটি ও স্বাস্থ্য বিভাগ থেকে করোনা ভাইরাসের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নিয়মিত পুলিশি টহলে উপজেলা জুড়ে বিরাজ করছে  সুনসান নীরবতা। কাঁচামাল, ওষুধ ও নিত্যপণ্যের দোকান ছাড়া সব দোকান বন্ধ ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া ও অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে টহল দিচ্ছেন পুলিশ। এ সময় করোনাভাইরাস প্রতিরোধে নির্দেশনা মেনে চলতে আহবান জানিয়ে মাইকিং করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।