• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

জামালপুরে কর্মহীন মানুষের মাঝে ’৯৯ ব্যাচের ত্রাণ বিতরণ

শোয়েব হোসেন:
জামালপুরে জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে করোনার প্রভাবে কর্ম হারানো নিন্ম আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে এসএসসি ‘৯৯ ব্যাচ।
বুধবার সকালে পৌরসভার দেউড়পাড় চন্দ্রা এলাকায় ত্রাণ বিতরণ উদ্ভোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫২ পরিবারের মাঝে চাল,  ডাল, আলু, লবন, তেল ও সাবান বিতরণ করা হয়। প্রশাসনের পাশাপাশি নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য জামালপুর এসএসসি ’৯৯ ব্যাচকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক। ত্রাণ বিতরণ কার্যক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, নেজারত শাখার সহকারী কমিশনার মো. আবু আব্দুল্লাহ খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান ,জেলা প্রেসক্লাবের সহসভাপতি ফজলে এলাহী মাকাম এবং ’৯৯ ব্যাচের শোয়েব, মিলু,  রনি, সুজন, হাসান, মমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে এখন পর্যন্ত জেলার ৭ উপজেলায় ২৩ হাজার ৫০৪ টি নিন্ম আয়ের পরিবারের মাঝে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। প্রশাসনের পাশাপাশি জেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবানদেরকে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।