• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

জামালপুরে জেলা প্রশাসকের নির্দেশে ফের চালু হলো টিসিবির পন্য : জনমনে সন্তোস প্রকাশ

 

 

ফজলে এলাহী মাকাম :

করোনা ভাইরাস প্রতিরোধে জামালপুরের জেলা প্রশাসন প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে। সেই সাথে হতদরিদ্র মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা করে যাচ্ছে জেলা প্রশাসনের কর্মকর্তারা। তারই অংশ হিসেবে সরকার নির্ধারিত টিসিবি পন্য ফের চালু করায় ন্যায্য মূল্যে তেল,ডাল,চিনি পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য অনেক কম মূল্যে পেয়ে খুশি সাধারন ক্রেতারা।গেল দুই দিন টিসিবি’র পন্য বাজারে না পেয়ে অনেকেই জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর কাছে অভিযোগ করে। এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসক জনগনের চাহিদা বিবেচনা করে ফের আজ বৃহস্পতিবার সকাল থেকে পন্য বিতরন শুরু করে টিসিবির ডিলার। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর নির্দেশায় এর তদারকির দায়িত্ব নেন নিবার্হী ম্যাজিস্টেট ও এনডিসি আবু আব্দুল্লাহ খান । এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্টেট মাহাবুবুল হাসান।

এ বিষয়ে নিবার্হী ম্যাজিস্টেট ও এনডিসি আবু আব্দুল্লাহ খান বলেন,জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক স্যারের সঠিক দিক নির্দেশনায় আমরা নির্বাহী ম্যাজিস্টেটগন কাজ করে যাচ্ছি। এছাড়া জনগনের যাতে ভোগান্তি না হয় এবং করোনা ভাইরাস প্রতিরোধে সমান সামাজিক দুরত্ব বাজায় রেখে টিসিবির পন্য বিক্রয় ও ক্রেতাদের  করোনা ভাইরাস সম্পর্কে সচেতনাতা বৃদ্ধির পাশাপাশি সরকারী নির্দেশনা মেনে চলার জন্য নির্দেশ প্রদান করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।