• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুরে সরকারী চাল বিতরনে ওজনে কম দেওয়ার প্রতিবাদ করায় ইউপি  মেম্বার কর্তৃক প্রহার

 

 

মোঃ শামীম হোসেন

জামালপুর সদর উপজেলার ১৫নং রশিদপুরে সরকারী চাল বিতরনে অনিয়মের প্রতিবাদ করায় জনৈক এক ব্যক্তিকে প্রহার করেছে ওই ওয়ার্ডের এক ইউপি সদস্য ও তার লোকজন।

ঘটনাটি ঘটেছে ১৫নং রশিদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। আজ শুক্রবার দুপুরে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ঠান্ডা করোনার প্রভাবে কর্ম হারানো ভ্যান চালকদের জন্য প্রতিটি ওয়ার্ডে ৩০০ কেজি করে চাল বরাদ্দ করেন । জন প্রতি  ৫কেজি করে চাল বিতরন করার কথা থাকলে ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার সমেস আলী  স্থানীয় একটি মাদ্রাসার কক্ষে নিয়ে সেখানে বিতরনের নাম করে ভ্যান চালকদের টিপসই নিয়ে ৫ কেজি করে চালের পরিবর্তে ৩ কেজি করে বিতরন করলে ভ্যান চালক সহ স্থানীয় লোকজন ঘটনার প্রতিবাদ করলে উত্তেজিত ওই ইউপি মেম্বার ও তার লোকজন আনোয়ার হোসেন বলোকে মারধর করেন। এক পর্যায়ে স্থানীয় লোকজন ইউপি মেম্বার এর প্রতি উত্তেজিত হলে মেম্বার চাল বিতরন বন্ধ করে দ্রুত ঘটনা স্থল ত্যাগ করেন। পরে ইউপি মেম্বারের বিচার দাবী করে ওই এলাকার প্রধান সড়কে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেন । চাল বিতরনে অনিয়ম অভিযোগের বিষয়ে ইউপি মেম্বার সমেস আলী জানান, লোক বেশি বরাদ্দ কম হওয়ায় আমি স্থানীয় নেতাদের চাপের মুখে জন প্রতি ৫ কেজি করে চালের পরিবর্তে ৩ কেজি করে বিতরন করেছি। মাষ্টার রুলে আমি তাই উল্লেখ করেছি । চেয়ারম্যান কে বিষয়টি জানানো হয়েছে । আমি কাউকে মারধর করিনি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কে মুঠোফোনে বার,বার ফোন দিয়েও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।