• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৭ হাজার ৪শ ৪০ কেজি চাল উদ্ধার॥ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও খাদ্যবান্ধব ডিলার আটক

 

 

সজীব খান ঃ

জামালপুর সদর উপজেলার নুরুন্দি গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৭ হাজার ৪ শত ৪০ কেজি চাল জব্দ করে। এ সময় খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল চুরির অভিযোগে খাদ্যবান্ধব ডিলারকে পুলিশ আটক করেছে। সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, শনিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এন এস আই) তথ্যের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সদর থানার ওসি সালেমুজ্জামান, নুরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ, এবং জামালপুর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর সমোন্নয়ে জেলা আইন শৃংঙ্খলার রক্ষাকারি বাহিনী যৌথ অভিযান চালায়। ওই অভিযানে খাদ্যবান্ধব ডিলার তোফাজ্জল হোসেন তুফার নুরুন্দি বাজারের গুদাম থেকে ৭ হাজার ৪শ ৪০ কেজি সরকার প্রদত্ত খাদ্যবান্ধব চাল উদ্ধার করে। পরে খাদ্যবান্ধব ডিলার তোফাজ্জল হোসেন তুফাকে পুলিশ আটক করে। আটককৃত ডিলার তোফাজ্জল হোসেন তুফা সে তুলসিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বলে এলাকাবাসিরা জানিয়েছেন। আটক ডিলার তোফাজ্জল হোসেন তুফা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সদর থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে নির্দেশ দিলে পুলিশফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। গোয়ান্দা সংস্থার উপ-পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আমি ওই ডিলারকে আটক করে জামালপুর সদর থানায় নিয়ে আসি। এ বিষয়ে খাদ্য বিভাগ বাদী হয়ে থানায় মামলায় প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন। উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন বলেন, সকাল পৌনে আটটার দিকে নরুন্দি বাজারে ওএমএস ডিলার তোফাজ্জল হোসেন তোফার গোদাম থেকে ১২৬ বস্তা (৭,৪৪০ কেজি) চাল জব্দ করা হয়। সেই সাথে ডিলারকে আটক করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচার ও মজুদের অপরাধে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।