• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা জামালপুরে ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২ দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে, ল্যান্ডমার্ক গ্রুপের আয়োজনে  ৩০০ অসহায় পরিবারের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র রমজান উপলক্ষে একতা ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডে কর্মহীন নিন্ম আয়ের মানুষের মাঝে সুষ্ঠ ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রান বিতরন

 

সজীব খান :
জামালপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডে করোনা ভাইরাসে লকডাউনে কর্মহীন নিন্ম আয়ের মানুষের জন্য সরকারী নিয়মনীতি মেনে সুষ্ঠ ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে অগ্রাধিকার ভিত্তিতে সমবন্টনের মাধ্যমে সরকারী ত্রান বিতরন করা হয়েছে।
সোমবার সকালে ১০ নং ওয়ার্ডের হাটচন্দ্রা মিয়াবাড়ী বাজারের স্থানীয় একটি মাদ্রাসা প্রাঙ্গনে সরকারী প্রতিনিধি (ট্যাগ কর্মকর্তা) ফজলে নুর বোখারীর সামনে কাউন্সিলরের মাধ্যমে সরকারের ত্রাণ সামগ্রী সামাজিক দুরত্ব বজায় রেখে ২শত হত দরিদ্র নিন্ম আয়ের মানুষের মাঝে সুষ্ঠ ভাবে বিতরন করা হয়।
এ সময় জামালপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মোজাহারুল ইসলাম শামিম বলেন, বর্তমানে রশিদপুর,মাইনপুর, হাট চন্দ্রা ও চন্দ্রা এলাকার জন্য মোট ২শ প্যাকেট ত্রান দেওয়া হয়েছে। যার মধ্যে ৫০ প্যাকেট ওয়ার্ড শ্রমীকলীগ সদস্যরা, ২০ প্যাকেট মহিলা কাইন্সিলর ও বাকি ১৩০ প্যাকেট এর মাঝে রশিদপুর ও মাইনপুর এলাকার নিন্ম আয়ের মানুষের জন্য ৩৬ প্যাকেট ও বাকী গুলো চন্দ্রা ও হাট চন্দ্রা এলাকার জন্য বিতরন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রচুর পরিমান ত্রান সামগ্রী রয়েছে। পর্যায়েক্রমে নিন্ম আয়ের সকল মানুষকেই ত্রান সামগ্রী বিতরন করা হবে। তিনি আরো বলেন,বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও পৌর মেয়র মির্জা সাখাওতুল আলম মনি ত্রানের বিষয়ে প্রতিনিয়তই মনিটরিং করেছে। এখানে দূর্নীতির কোন প্রকার সুযোগ নেই। তবে ত্রান যারা অহেতুক সরকারকে বেকায়দায় ফেলতে জেলা প্রশাসক মহোদয়ের চালমান সচ্ছ ত্রান কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা সমাজের ভাল চায় না। এসব কুচক্রি মহল থেকে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। কেননা সরকারের পক্ষ থেকে পর্যায়ে ক্রমে ত্রান পাবার যোগ্য সকলকে বাড়ি বাড়ি গিয়ে ত্রান বিতরন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।