• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

বিজিবি’র বালিয়ামারী বিওপি’র অভিযানে ০১ জন আসামীসহ ২৮৫ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ৭৫ গ্রাম গাঁজা আটক

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি তাদের সীমান্ত সুরক্ষায় জনবল ও টহল কার্যক্রম বৃদ্ধি করায় বিপাকে পড়েছে রাজিবপুর-রৌমারী এলাকার মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” এই মন্ত্রকে সামনে রেখেই অদ্য ১৫ এপ্রিল ২০২০ তারিখ সকাল আনুমানিক ০৯০০ ঘটিকায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ রাজিবপুর উপজেলার আওতাধীন বালিয়ামারী বিওপি’র সুবেদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে ০৫ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৭২/২৮-টি হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বটতলী কারিগরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ২৮৫ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ৭৫ গ্রাম গাঁজা আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ মোছাঃ হাসেনা আক্তার (৫৫), স্বামী-মৃত মোতালেব ভান্ডারী,  গ্রাম-খেয়ারচর, পোষ্ট-যাদুরচর, উপজেলা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য-৮৫,৭৬২/- টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ মাদকদ্রব্যসহ রাজিবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।