• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

জামালপুরে সদরের সাংসদের পক্ষে ত্রাণ বিতরণ করলেন সাইফুল ইসলাম রাহাত

 

 

শুভ খান ,জামালপুর ॥

জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নে সাংসদ মোজাফ্ফর হোসেন সিআইপির পক্ষে ত্রাণ বিতরণ করলেন তারই ব্যক্তিগত সহকারি সাইফুল ইসলাম রাহাত। ১৭ এপ্রিল শুক্রবার বেলা ১২টার দিকে পাকুল্লা মাদ্রাসা মাঠে ও রশিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ২’শতাধিক মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

 

ত্রাণ বিতরণকালে সাইফুল ইসলাম রাহাত বলেন- আমাদের প্রাণের নেতা জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন মহোদয়কে জরুরী কাজে ঢাকায় অবস্থান করতে হচ্ছে। করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পরা আপনাদের কথা চিন্তা করে আমাকে দায়িত্ব দিয়ে গেছেন আপনাদের খোজ-খবর রাখতে। তারই ধারাবাহিকতায় একে একে প্রত্যেকটি ইউনিয়নেই অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছি। আপনারা ঘরেই থাকুন, নিরাপদে থাকুন, করোনা ভাইরাস থেকে নিজে বাচুন এবং দেশকে বাচান। সেই সাথে আপনারা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও সদরের সাংসদ মোজাফফর হোসেন মহোদয় এবং আমার জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই আপনাদের পাশে থাকতে পারি।

 

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো- চাল ৫ কেজি, আলু ১কেজি ও পেয়াজ ১কেজি। ত্রাণ বিতরণকালে রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ বিএসসি, ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক এনামুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাকিল ও সহ-সভাপতি মিজানুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের আরো অনেকেই অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।