• রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বিজিবি’র খেয়ারচর বিওপি’র অভিযানে ০১ জন আসামীসহ ৮৩ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

 

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি তাদের সীমান্ত সুরক্ষায় জনবল ও টহল কার্যক্রম বৃদ্ধি করায় বিপাকে পড়েছে রাজিবপুর-রৌমারী এলাকার মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” এই মন্ত্রকে সামনে রেখেই অদ্য ১৭ এপ্রিল ২০২০ তারিখ সকাল আনুমানিক ১১১৫ ঘটিকায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ রৌমারী উপজেলার আওতাধীন খেয়ারচর বিওপি’র হাবিলদার মোঃ মোসলেহ উদ্দিন এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৯/৫-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বিক্রিবিল তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ৮৩ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য-২৫,৯০০/- টাকা। আটককৃত আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ বায়েজিদ হাসান (২৯), পিতা-মোঃ সিরাজুল হক, গ্রাম-তারাটিয়া কুমরাকান্তি, পোষ্ট-তারাটিয়া, উপজেলা-দেওয়ানগঞ্জ,

জেলা-জামালপুর। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ ইয়াবাসহ রৌমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।