• সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

কুড়িগ্রামের রাজীবপুরে ১৪৪ ধারা ভঙ্গ ও মারপিট করে অবৈধ ভাবে জমি দখল

 

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজীবপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে দলবদ্ধ ভাবে অবৈধ ভাবে জমি দখল করে তাতে ঘর উঠানোর ঘটনা ঘটেছে। পৃথক আরেক ঘটনায় সামাজিক দূরত্ব ভঙ্গ করে দলবদ্ধ ভাবে লাঠিশোটা নিয়ে মারপিট করে অবৈধ ভাবে জমি দখল করা হয়েছে। আদালতের উপেক্ষা ও আইন ভঙ্গ করে জমি দখলের ঘটনাটি উপজেলার কাচারীপাড়া গ্রামে এবং মারপিট করে জমি দখলের ঘটনাটি একই উপজেলার মদনেরচরের ঘটনা। আজ সোমবার সকাল ১০টা থেকে ১২টার মধ্যে পৃথক ওই ঘটনা ঘটেছে।

উপজেলার কাচারী পাড়া গ্রামের শাহ জামাল নামের এক ব্যক্তির অভিযোগে জানা গেছে, আদালতের আদেশে বিরোধপূর্ন জমিতে ১৪৪ ধারা জারি করে থানা পুলিশ। সেই আইন বলবত থাকা অবস্থায় প্রতিপক্ষ ফরহাদ আলী তার লোকজন ও লাঠিশোটা নিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখল করে তাতে ঘর উঠায়। এ ব্যাপারে থানা পুলিশকে অবহিত করার পরও পুলিশ রহস্য জনক কারনে কোনো তৎপরতা দেখায়নি।

শাহ জামাল অভিযোগ করে বলেন, ‘প্রতিপক্ষরা আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে বলেছে-এ নিয়ে বারাবাড়ি করলে জীবনের তরে শেষ করে ফেলবে। তাদের ভয়ে আমরা নিরাপত্তাহীনতা রয়েছি। পুলিশকে বিষয় গুলো জানানোর পরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।’

অপরদিকে উপজেলার মদনের চরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিট করে ৩জনকে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এসময় অবৈধ ভাবে দুই বিঘা জমি দখল করে নেয়া হয়েছে। এতে বাধা দিতে গিয়ে জমির প্রকৃত মালিক শাহজাহান মিয়াকে (৪০) কুপিয়ে মারত্মক ভাবে জঘম করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। তাকে বাঁচাতে এগিয়ে গেলে নাজমা বেগম (৩৫), ও রোজিনা বেগম (৩০) নামের আরো দুইজনকে আহত করা হয়। আহতরা সবাই রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ প্রসঙ্গে রাজীবপুর থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার জানান, ওই দুটি ঘটনার অভিযোগ পেয়েছি তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

সহিজল ইসলাম সজল


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।