• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম  জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান 

বকশীগঞ্জে ৮৬০ কেজি চাল জব্দ করেছে র‌্যাব

 

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে একটি পরিত্যক্ত ঘর থেকে ৮৬০ কেজি চাল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর সদস্যরা।

সোমবার সন্ধ্যায় বাট্টাজোড় নতুন বাজারে অভিযান চালিয়ে চাল গুলো জব্দ ও উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর র‌্যাব-১৪ এর একটি দল বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে বাজারের একটি পরিত্যক্ত ঘর থেকে ৮৬০ কেজি চাল জব্দ করে র‌্যাব সদস্যরা।

উদ্ধারকৃত চাল গুলি খাদ্য বান্ধব কর্মসূচির বলে জানিয়েছেন র‌্যাব-১৪ এর ডিএডি আনোয়ার হোসেন। বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের সদস্য আকরাম হোসেন ফুটার সহযোগিতায় ডিলার মুন্নাফ মিয়ার কাছ থেকে চালু গুলো বকশীগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও চাল ব্যবসায়ী আবুল কালাম আজাদ মজুদ করেছে বলে জানিয়েছেন র‌্যাব। তবে এঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায় নি।

চাল উদ্ধারের ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বকশীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম সম্প্রাট।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।