• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা জামালপুরে ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২ দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে, ল্যান্ডমার্ক গ্রুপের আয়োজনে  ৩০০ অসহায় পরিবারের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র রমজান উপলক্ষে একতা ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামপুরে কৃষকের ধান কেটে দিলেন :  হোসনে আরা এমপি 

মোঃ ইমরান  মাহমুদ , জামালপুর :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক সংকট হওয়ায় জামালপুরের ইসলামপুরে স্বেচ্ছা শ্রমে কৃষকদের ধান কেটে দিয়েছেন বাংলাদেশ কৃষকলীগের সাবেক সাংকৃতিক বিষয়ক সম্পাদক ও জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা।
সোমবার সকালে পৌর শহরের রেলস্টেশন সংলগ্ন কৃষক হাসান আলী’র দুই বিঘা জমির ধান কাটা-মাড়াই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি। এসময় মহিলা এমপি’র সাথে স্বেচ্ছা শ্রমে কৃষকের ধান কাটায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কৃষকলীগের নেতা কর্মীরা।
বাংলাদেশ কৃষকলীগ ইসলামপুর উজেলা শাখার কৃষকদের ধান কাটা কমিটি’র আয়োজনে সাবেক কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান বিপ্লব, জেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্নাহ ও সাধারাণ সম্পাদক হুরমুজ আলী, জেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা ডা.মোহাম্মদ হযরত আলীসহ উপজেলা কৃষকলীগের নেতা কর্মীরা ধান কাটা-মাড়াইয়ে অংশ নেন।
ইসলামপুর উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন জানান, আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমে এ উপজেলায় ১৬হাজার ৮৯০ হেক্টর জমিতে ৬৮হাজার ৯১৫ মেক্ট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।