• রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

বকশীগঞ্জে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।

“আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, নিয়ন্ত্রণে রাখুন, দীর্ঘ জীবি হউন” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১৮ মে) সকালে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গনে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আজিজুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এম কে এইচ মুনিম,মেডিকেল অফিসার ডাঃ রিয়া সাহা, ডেন্টাল সার্জন ডাঃ নুজহাত আফ‌রিন,পরিসংখ্যানবিদ আব্বাস আলী, উপজেলা স্যানিটারী পরিদর্শক মোস্তফা কামাল টিটন প্রমুখ।

আলোচনা সভায় ডা. মুহাম্মদ আজিজুল হক বলেন, বাংলাদেশে উচ্চ রক্তচাপে আক্রান্ত ৩০ থেকে ৭৯ বছর বয়সী রোগীদের অর্ধেকেই জানেন না তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। আক্রান্ত ব্যক্তিদের ৫৫ শতাংশ পুরুষ ও ৪৬ শতাংশ নারী। উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের ৩৮ শতাংশ চিকিৎসা নিলেও ৬২ শতাংশ রোগী থাকছেন চিকিৎসার বাইরে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।