• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

করোনায় মৃত্যুবরণকারী পুলিশের এসআই সুলতানুলের লাশ জামালপুরে দাফন

জুয়েল রানা :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণকারী পুলিশের এসআই সুলতানুল আরেফীনকে তার গ্রামের বাড়ি জামালপুরের মেষ্টা ইউনিয়নের হাজিপুর ফকিরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনারের পর আইইডিসিআরের নিয়ম অনুযায়ি পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।
এসআই সুলতানুল আরেফিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। ৩০ এপ্রিল তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউ এ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মৃত্যুবরণ করেন তিনি।
ঢাকা থেকে ডিএমপির একটি লাশবাহী গাড়িতে করে সুলতানুল আরেফিনের মরদেহ আজ বিকেল পৌনে পাঁচটায় তাঁর গ্রামের বাড়ি জামালপুর সদরের মেষ্টা ইউনিয়নের হাজিপুর ফকিরপাড়া গ্রামে আনা হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পুলিশ সুপার দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল জানাযায় অংশ নেয়।
সূত্র : জামালপুর ক্যানভাস


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।