• শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকনকে দল থেকে বহিষ্কার

মেয়র রুকন ঢামেকে ভর্তি

মেহেদী হাসান :

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র ‘রাজাকারের নাতি’ ও ‘বিএনপির ডোনার’ রুকুনুজ্জামান রোকনকে অবশেষে সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি থেকে বহিষ্কার করা হয়েছে। কাউন্সিলরদের অনাস্থা প্রস্তাবের দু’ঘণ্টার মাথায় শুক্রবার বিকেলে দলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা জানান, সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে মেয়র রুকুনুজ্জামান রোকনকে বহিষ্কার করা হয়েছে। রোকনের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের বাইরে নিজের খেয়ালখুশি মতো কাজকর্ম, করোনার ত্রাণ বিতরণে স্বেচ্ছাচারিতা, দলের ভাবমূর্তি বিরোধী কাজের অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে রুকনের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সুধীমহল।একইসাথে মেয়র পদ থেকে তাকে অপসারণ, নানা অনিয়মের দায়ে তাকে গ্রেফতার ও তার ক্যাডারদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। শুক্রবার দুপুরে সরিষাবাড়ী পৌরসভার ১২ জন কাউন্সিলর একযোগে সাংবাদিক সম্মেলনে মেয়রকে অনাস্থা দেন। এসময় তারা মেয়রের বিরুদ্ধে ত্রাণ, এডিপি, কবরস্থান ও বাস টার্মিনাল বরাদ্দের টাকা আত্মসাৎ, নারী কেলেঙ্কারী, কোটি টাকার নিয়োগ বানিজ্য, টেণ্ডারবাজি, অস্ত্রের মহড়া, নিজের গুম নাটক, কাউন্সিলর ও স্টাফদের মাসিক বেতন-ভাতা না দেয়া, কাউন্সিলর ও সাধারণ নাগরিকদের হয়রানীসহ ক্ষমতার অপব্যবহারের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তার কিছুক্ষণ পর মেয়র রুকন তার বাসায় পাল্টা সাংবাদিক সম্মেলন ডেকে কান্নার অভিনয় করে আপত্তিকর নানা মন্তব্য করেন। এটা মেয়র নিজের ফেসবুক লাইভে প্রচার করলে এলাকায় বিভ্রান্তি ও তোলপাড় সৃষ্টি হয়। পরে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।