• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা জামালপুরে ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২ দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে, ল্যান্ডমার্ক গ্রুপের আয়োজনে  ৩০০ অসহায় পরিবারের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র রমজান উপলক্ষে একতা ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামপুরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকার ভোক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর প্রতিনিধি:

 

 

 

জামালপুরের ইসলামপুরে বোলাকীপাড়া গ্রামের সহিজল বাহিনীর মাদক ব্যাবসা ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করতে গিয়ে নির্যাতনের শিকারে সংবাদ সম্মেলন করেছেন এক ভোক্তভোগী পরিবার ।

 

নির্যাতিত পরিবারের পক্ষে শনিবার বিকালে ইসলামপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আনিছুর রহমান জানান, ‘দীর্ঘদিন ধরে বোলাকীপাড়া গ্রামের সহিজল ও তারসহযোগীরা মাদক ব্যাবসা ও অনৈতিক কর্মকান্ড করছে। গত কয়েকদিন আগে এর প্রতিবাদ করায় সহিজল তার বাহিনী নিয়ে আমাদের  মারধর, বাড়ি ঘরে হামলা ও লুটপাট করে। এ ঘটনায় গত ১৮এপ্রিল ইসলামপুর থানায় একটি মামলা করা হয়। মামলা করার পর হতে সহিজল বাহিনী আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে নানান হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে, ক্ষেতের ফসল কেটে নেওয়ার পরিকল্পনা করছে। আমাদের বাড়ি ঘরে ঢুকতে দিচ্ছে না। বাড়ি ঘর ছেড়ে গবাধি পশু নিয়ে আমরা অন্য গ্রামে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছি।”

 

ফলে নিরুপায় হয়ে এসব ঘটনায় বিভিন্ন দপ্তরে স্বারকলিপিসহ সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তভোগী নির্যাতিত পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।