• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী

দেওয়ানগঞ্জে সড়ক দূর্ঘটনায় করিবাজ নিহত

তারেক মাহমুদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ইউনিয়নের  হাসেমপুর খুটারচর মোড়ে আজ  ১০ মে রবিরার বেলা  ১০. ০০ মিনিটের দিকে এক মর্মান্তিক মোটরসাইকেল এবং ইটবাহী পাওয়ার ট্রিলারের সাথে  মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর কবিরাজ  (৬৫) নামে এক পল্লীচিকিৎসকের মর্মান্তিক  মৃত্যু হয়েছে । তার বাড়ী বাহাদুরাবাদ ইউনিয়নের মোন্নেপাড়া । তিনি  গ্রামে গঞ্জে চিকিৎসা করে বেড়াতেন। আরিসের চিকিৎসায় সে বেশ সুনাম কুড়িয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে বাড়ী থেকে বের হয়ে সে  নিজেই মোটরসাইকেল চালিয়ে দেওয়ানগঞ্জ দিকে যাচ্ছিল। খুটার চর মোড় অতিক্রম করে একটূ সামনে গেলে বিপরিত  মুখ থেকে আসা  ইট বোঝাই একটি পাওয়ার ট্রেলারের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি  নিহত হন। মাথায় প্রচন্ড আঘাতে মগজ বেরিয়ে যায়।
চাঞ্চল্যকর এই দুর্ঘটনার খবর
ছড়িয়ে পরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের ছেলে আব্দুস ছালাম বলেন আমরা  খবর পেয়ে লাশ নিয়ে যেতে এসেছি । আমরা  আর কারো বিরুদ্ধে অভিযোগ করতে চাইনা।
ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশ ঘটনাস্থলে পৌছে।
 মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  এম এম ময়নুল ইসলাম বলেন নিহতের কেউ লিখিত অভিযোগ করেনি । নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।