• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী

রাজীবপুরে আশা’র উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান 

সহিজল ইসলাম সজল,  রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি

রাজীবপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলাকালে  কর্মহীন হয়ে পরা অসহায় ও দরিদ্র পরিবার গুলের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

আজ রবিবার রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের কাছে ২০০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হস্তান্তর করে আশা’র রিজিওনাল ম্যানেজার শেফারুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন,আশা’র রাজীবপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার শাহদৎ হোসেন,সহকারী ব্রাঞ্চ ম্যানেজার নুরুল ইসলাম, কর্তিমারী ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জোবায়েরুল ইসলাম, লোন অফিসার গোলাম মোস্তফা ও জাহাঙ্গীর আলম প্রমুখ।
২০০ টি পরিবারের জন্য সরবরাহকৃত প্যাকেটে ছিল চাল ১০কেজি, ডাল ২কেজি,আলু২কেজি, তেল ১লিটার ও লবন ১কেজি।এই সহায়তায় একটি পরিবার অন্তত ১ সপ্তাহ চলতে পারবে।রাজীবপুর উপজেলা প্রশাসন তালিকা তৈরী করে এগুলো অসহায় কর্মহীন পরিবারের মাঝে  বিতরণ করবে।
রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃমেহেদী হাসান উন্নয়ন সংস্থা আশা’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন দূর্যোগময় এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা গুলো যদি কর্মহীন মানুষের প্রতি  সহায়তায় হাত বাড়িয়ে দেয় তাহলে সহজেই এই প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।