• সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহনের চার দশক পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

তানভীর আজাদ মামুন:

জামালপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহনের চার দশক পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সাবেক মন্ত্রী রেজাউল করিম হিরা, সহ-সভাপতি আতিকুর রহমান ছানা,এ্যাড: আমানউল্লা আকাশ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মির্জা আজম এমপি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকান্ডে জিয়াউর রহমান জড়িত থাকার পরও শেখ হাসিনাই প্রথম জিয়া হত্যার নিন্দা জানিয়েছেন, একইভাবে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধেও প্রথম গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলেন শেখ হাসিনা।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।