• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বিজিবি’র অভিযানে ‘‘সত্যের সন্ধানে প্রতিদিন’’ এর রিপোর্টার ও তার সহযোগীসহ ৩৫৭ পিস ইয়াবা উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি:

করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব এর মাঝেও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের ‘‘জিরো টলারেন্স’’ নীতিকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় অদ্য ০৪ জুন ২০২০ তারিখ বিকাল আনুমানিক ১৬০০ ঘটিকায় বালিয়ামারী বিওপি’র নায়েক মোঃ আব্দুল জলিল এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৭১/৬-এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়ামারী খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ‘‘সত্যের সন্ধানে প্রতিদিন’’ এর রিপোর্টার ও তার সহযোগীসহ ৩৫৭ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০১টি মোটর সাইকেল (পালসার ১৫০ সিসি), ০২টি মোবাইল ফোন, ০১টি মানিব্যাগ এবং ০১টি হাতঘড়ি আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য-৩,১২,১০০/- টাকা। আটককৃত আসামীদের নাম ও ঠিকানা: মোঃ মিজানুর রহমান (৩০) (‘‘সত্যের সন্ধানে প্রতিদিন’’ পত্রিকার রিপোর্টার), পিতা-মোঃ ওসমান গনি, গ্রাম-কাউনিয়ারচর (চরপাড়া) এবং মোঃ হাসান মিয়া (১৯), পিতা-মোঃ ময়ান মিয়া, গ্রাম-কাউনিয়ারচর (বাজারপাড়া) উভয়ের পোস্ট-ডাংধরা, উপজেলা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ মালামালসহ রাজিবপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

“ইয়াবাসহ মাদক পাচারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না” এমনই অভিমত প্রকাশ করেছেন জামালপুর ব্যাটালিয়ন ( ৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ।

এস এম আজাদ
পরিচালক
অধিনায়ক
০১৭৬৯-৬০৩৩২০


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।