• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত

জিয়াউর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী : জামালপুরে কৃষকদলের খাদ্য সহায়তা বিতরণ

 

এম.হাসান মুক্তা :
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে জামালপুর পৌর শাখা কৃষকদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিজনকে চার কেজি চাল, আধা লিটার তেল, আধা কেজি লবন, এক কেজি আলু ও একটি করে সাবান দেওয়া হয়।

জামালপুর পৌর কৃষকদলের আহ্বায়ক শাহ্ মো. সালেহীন শাহীনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। পরে অসহায় দরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন বিএনপিনেতা শ্হা মো. ওয়ারেছ আলী মামুন।

জামালপুর পৌর কৃষকদলের সদস্য সচিব আরিফুল ইসলাম সুজনের সঞ্চালনায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. গোলাম রব্বানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সালেহীন মাসুদ মাস্টার, সদর উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, পৌর কৃষকদলের যুগ্মআহবায়ক সাজ্জাদ হোসেন সাজু, নাজমুল হক খান সুমন, সাজেদুল ইসলাম সবুজ, আজিম খান, বিপ্লব তালুকদার ও সদস্য রফিকুল ইসলাম প্রমুখ খাদ্য সহায়তা বিতরণে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।