• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

মাদারগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে চোলাই মদসহ বিভিন্ন ধরণের মাদক

 

মাদারগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে বিক্রি হচ্ছে চোলাই মদসহ বিভিন্ন ধরণের মাদক।
অবাধে মাদকদ্রব্য বিক্রি হওয়ায় ফলে যুব সমাজের একটি বড় অংশ মাদকে আশক্ত হয়ে পড়ছে।
সরেজমিনে গিয়ে ও এলাকাবাসির সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার তেঘরিয়া বাজার, মহিষবাথান, নব্যচর, বালিজুডী, কোয়ালিকান্দ, শ্যামগঞ্জ বাজার ও কয়ডা বাজারের আশপাশের কিছু কিছু বাড়িতে সংখালঘু মুচি (রবিদাশ) পরিবারগুলো এই মাদক তৈরী করছে।
আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে মাদকদ্রব্য তৈরী ও বিক্রি করার অপরাধে তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়ে দিয়েও কোন লাভ হচ্ছে না। জেল থেকে জামিনে বেরিয়ে এসে আবার তারা মাদকের ব্যবসা জাক জমক ভাবে চালাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, ইদুল আজাহা উপলক্ষে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে ব্যাপক হারে চোলাই মদ তৈরীসহ গাজা, ইয়াবা, হিরইনসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য মজুদ করছে। যা ঈদের সময় চড়া দামে বিক্রি করা হবে। এলাকাবাসী চোলাই মদ তৈরী ও বিক্রি বন্ধের জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। তেঘরিয়া বাজারের বিষয়ে অনেক বার প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু আজও মাদক তৈরী বা বিক্রি বন্দ হয়নী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।