• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

জামালপুরে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগ চায় বঞ্চিতরা

কাওছার আহমেদ॥

উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে বৈষম্যের শিকারের প্রতিপাদে এবং প্যানেলে নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে নিয়োগবঞ্চিত চাকরি প্রত্যাশীরা। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকালে তারা এ কর্মসূচি পালন করেন।
সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে নিয়োগবঞ্চিত চাকরি প্রত্যাশী মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জান্নাতুন নাহার, উজ্জল আহমেদ ও সোহানুর রহমান শাহীন প্রমুখ।
মানবন্ধনে বক্তারা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপসহকারী কৃষি কর্মকর্তা পদে সর্বশেষ গত বছরের ১৩ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা নিয়ে চলতি বছরের ১৭ জানুয়ারি ছুটির দিনে এক হাজার ৬৫০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী প্রতিটি জেলা কোটাসহ সরকারি অন্যান্য কোটাবিধি না মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এতে করে প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের চরম বৈষম্য অনিয়মের শিকার হতে হয়েছে। তাই এই ফলাফল বাতিল করে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত মেনে পুনরায় ফলাফল ঘোষণা করে প্যানেল পদ্ধতিতে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ সম্পন্ন করার জোর দাবি জানান তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। জেলার সাতটি উপজেলা থেকে শতাধিক চাকরিপ্রত্যাশী এই কর্মসূচিতে অংশ নেন। উপসহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগ চায় বঞ্চিতরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।