• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা

বকশীগঞ্জে বিনামূল্যে সবজি বীজ ও সার সরবরাহ সহায়তা প্রদান

জিএম সাফিনুর ইসলাম মেজর ,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে ২০১৯-২০২০ অর্থবছরে খরিফ-১/২০২০-২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার সরবরাহ প্রদান করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে ২২৪ জন কৃষক-কৃষাণীকে বিনামূল্যে ৯ প্রকারের সবজি বীজ ও জৈব ও অজৈব সার সরবরাহের জন্য একটি চেক প্রদান করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় চত্বরে সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) আ.স.ম.জামশেদ খোন্দকার।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদের সঞ্চালনায় সবজি বীজ বিতরণকালে এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ , কৃষিবীদ শহীদুজ্জামান সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলার ৭ টি ইউনিয়নে মানুষের পুষ্টির চাহিদার পূরণের লক্ষ্যে পুষ্টি বাগান স্থাপন করার জন্য কৃষকদের এই সহযোগিতা করা হয়।
###


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।