• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

দেওয়ানগঞ্জের  ২নং চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষনা

এম.এ মোস্তাইন বিল্লাহ
 দেওয়ানগঞ্জ  প্রতিনিধিঃ
 জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার, ২নং চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
  ৩০  জুন সকাল ১১ টায় চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ    সভাকক্ষে এক সভার  আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউ পি চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ। প্রধান অতিথি ছিলেন সানন্দবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামানিক।
 চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ ২০২০-২০২১ অর্থ বছরের  বাজেট ঘোষনা করেন।
এতে  আয় ধরা হয়েছে ১কোটি ৬৫ লাখ ২০ হাজার ৫৯৬ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৩ লাখ ২১ হাজার টাকা। চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ার  ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সানন্দবাড়ি ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান,
সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান শেখ মোঃ নাজিম উদ্দিন, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক হাবিবুর রহমান ,
সানন্দবাড়ী হাট ইজারাদার ও সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক রেজাউল করিম লাভলু , হাতীভাঙ্গা মোফাজ্জল হোসেন মিয়া ডিগ্রি  কলেজের শরীরচর্চা শিক্ষক আব্দুল আজিজ মৃধা, চর আমখাওয়া  ইউনিয়ন মুক্তি যোদ্ধা কমান্ডার আলহাজ্ব শামসুল হক মাষ্টার , চর আমখাওয়া  ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা ও শেখ মোস্তফা, চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা, চর আমখাওয়া ইউপি সদস্য  হাফিজ উদ্দিন ও সদস্যা শাজেদা বেগম, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।
 প্রধান অতিথির সানন্দবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামানিক বলেন, সুন্দরবনের গাছ যেমন দেশকে দুর্যোগ থেকে রক্ষা করতে পারে, তেমনি  চর আমখাওয়া ইউনিয়নের বেরীবাঁধ উচু করে গাছ লাগাইয়ে সবুজের ব্যষ্টনী গড়ে তুললে ব্রহ্মপুত্র নদের বন্যা থেকে
চর আমখাওয়া ইউনিয়নকে রক্ষা করা যাবে।
চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ বলেন, ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট বাস্তবায়ন করতে সকলের ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। ইউনিয়নের উন্নয়ন করতে হলে জনগনের ট্যাক্স দিতে হবে। রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য তথ্য প্রযুক্তির উপর জোর সকলের সজাগ থাকা প্রয়োজন।
অনুষ্ঠানে ব্যবসায়ী, সাংবাদিক, সুধীজন, কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।