• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

দেওয়ানগঞ্জে বন্যায় প্লাবিত হাজার পরিবার

এম.এ মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিঞ্জিরাম, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ন এলাকা প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে জীবন যাপন করছে।
ফুসে উঠেছে যমুনা, বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে বাড়ি ঘর সড়ক ও ফসলী জমি। পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। আশ্রয় নিয়েছে বানভাসি মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উচু সড়কে। সংকট দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির। গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদ সীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে দেওয়ারগঞ্জ উপজেলার পৌর শহরসহ ডাংধরা, চর আমখাওয়া, হাতীভাঙ্গা, বাহাদুরাবাদ, চিকাজানি, চুকাইবাড়ী, দেওয়ানগঞ্জ সহ ৮টি ইউনিয়নের বিস্তৃীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা এনামুল হাসান জানান, বানভাসিদের জন্য নগদ ১ লাখ ৭৭ হাজার টাকা ও ২১ মেট্রিকটন চাল বরাদ্দ এসেছে। আমরা প্লাবিত এলাকা ও আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি।
দেওয়ানগঞ্জ  উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন জানান, বন্যায় উপজেলার ২ হাজার ৯৯০ হেক্টর জমির আউস সবজি পাট বীজতলা পানির নিচে নিমজ্জিত রয়েছে।
দেওয়ানগঞ্জ    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া জানান, উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।