• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

দেওয়ানগঞ্জের ডাংধরায়  প্রথম ১জনের করোনা সনাক্ত, পুরো গ্রাম নমুনা সংগ্রহ

এম.এ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘার চর মধ্যপাড়া গ্রামে প্রথম ১জন করোনা রোগী সনাক্ত হয়েছে বলে দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতালের দায়িত্বরত আরএমও ডাঃ মোঃ মাফিজুর রহমান নিশ্চিত করেছেন। ডাংধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আকোয়াত হোসেনের ২য় মেয়ে মোছাঃ শিখা (৪০) এর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রোগীর নিকট আত্মীয় মোঃ মোস্তাইন মোঃ হাসান (শাতিল) জানান আমার এই আত্মীয়ের গত কয়েকদিন যাবৎ করোনার বিভিন্ন লক্ষন প্রকাশ পেলে পর্যায়ক্রমে রাজীব পুর হাসপাতাল, জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা নিরিক্ষার পর তার শরীরে করোনা পজিটিভ ধরা পরে। বৃহস্পতিবার ৯জুলাই দেওয়ানগঞ্জ উপজেলা মেডিকেল টিম পুরো বাঘার চর মধ্য পাড়ার লোক জনের নমুনা সংগ্রহ করেন। এ ব্যাপারে ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ সাংবাদিকদের জানান- ইউএনও সুলতানা রাজিয়া মহোদয়ের নির্দেশক্রমে আমি সাবেক চেয়ারম্যান আকোয়াত হোসেনের বাড়িতে গিয়েছি, খোঁজ খবর নিয়েছি শিখা বেগমের করোনা পজিটিভ এসেছে। সনাক্ত রোগীর পুরো বাড়ির লোকজন ও আশেপাশের বাড়ি সহ নমুনা সংগ্রহ করা হচ্ছে। তিনি আরও বলেন- ডাংধরা ইউনিয়নে প্রথম ১জন করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত বাড়ি সহ গ্রামের মানুষদের ঘরে থাকতে বলা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেয়ার আগ পর্যন্ত সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেছি।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া সাংবাদিকদের বলেন- ডাংধরা ইউনিয়নে ১জন করোনা সনাক্ত হয়েছে। আক্রান্ত রোগীর বাড়ি সহ আশেপাশের এলাকার মানুষের নমুনা সংগ্রহ করতে দেওয়ানগঞ্জ উপজেলা মেডিকেল টিম কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।