• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

ইসলামপুরে যমুনার শাখা আলাই নদী ভাঙ্গনে ঘরবাড়ী বিলীন হুমকির মূখে বিভিন্ন প্রতিষ্ঠান

 

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥ নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এইতো নদীর খেলা…। নদীর ভাঙ্গা গড়া আর ক্ষতিগ্রস্থ মানুষের দুঃখ দেখে এক শিল্পী গানটি গেয়েছিলেন। জামালপুরের ইসলামপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা ব্রহ্মপুত্র,আলাই বিল ভাঙ্গনের খবর হয়তো তখন তাদের কাছে ছিল না। এখানকার যমুনা ব্রহ্মপুত্র,আলাই বিল ভাঙ্গনে নদীর গর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ন জনপদ ও ফসলের জমি। এবারের বন্যার পানি কমার সাথে সাথে উপজেলার বিভিন্ন জায়গায় ভাঙ্গন সহ সদর ইউনিয়নের উত্তর পচাবহলা সরকার পাড়া দিয়ে বয়ে যাওয়া যমুনার শাখা নদীর আলাই খালের ভাঙ্গনে যাতায়াতের সড়ক সহ ১৫টি বসত ভিটা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে বসত ভিটা হারিয়ে খোলা আকাশের নিচে অসহায় ভাবে দিনাতিপাত করেছে নদী ভাঙ্গনের স্বীকার ওই পরিবার গুলো। অব্যাহত ভাঙ্গনে উপজেলা সদর ইউনিয়নে পচাববহলা সরকার পাড়ার বসবাস কারী মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। এছাড়াও মসজিদ মাদরাসা,ঈদগাহ মাঠ সহ ভাঙ্গন আতঙ্কে হুমকির মুখে দিনাতিপাত করছে এপার ওপারের হাজারো মানুষ। ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদীর পানি কমে যাওয়ায় যমুনা নদীর শাখা আলাই নদীর ভাঙনে পচাবহলা সরকার পাড়া গ্রামের সড়ক ও কবরস্থান সহ প্রায় ১৫টি বসতভিটা নদী ভাঙ্গনে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে।

নদী ভাঙ্গনের স্বীকার সামসুল সরকার,বারেক সরকার,ফজল সরকার,দিপু সরকার,রিয়াজুল সরকার,আসাদুল্লাহ,শহিদুল্লাহ সহ অন্যান্যরা জানান- যমুনার শাখা নদী আলাই খাল প্রায় ১০বছর থেকে একটু একটু করে ভাঙ্গছে। এবার যাতায়াতের সড়ক সহ ৭টি বসত ভিটা সহ এ যাবৎ ১৫টি বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়েছে। শেষ পর্যন্ত এই এলাকার এক টুকরা জমিও থাকবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। ঝুঁকিতে রয়েছেন দুই এলাকার শত শত পরিবার। তাদের দাবী এবারের ভয়াবহ ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল জানান, ভাঙ্গন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে। এমপি মহোদয়ের সাথে পরামর্শ করে দ্রুত সময়ের মধ্য ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।