• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরের ইসলামপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীর বামতীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ রাস্তা নির্মানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে যমুনা নদীর বামতীরে বন্যা দুর্গত স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে নাজমুল ইসলাম নাজিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, স্থানীয় ভূক্তভোগী সলিমুল্লাহ বাদশা, আব্দুল আজিজ, মজনু মন্ডল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, প্রতি বছর বন্যা ও যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে নদী তীরবর্তী অনেক গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি, রাস্তাঘাটসহ অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হয়। ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার হতে উলিয়া বাজার পর্যন্ত যমুনা নদীর বামতীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ রাস্তা নির্মাণ করা হলে এসব এলাকায় বন্যার ক্ষয়ক্ষতি বন্ধ হয়ে যাবে। অতিদ্রুত ক্ষতি মোকাবেলায় যমুনা নদীর বামতীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ সড়ক নির্মানের জন্য মানববন্ধন থেকে দাবী জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।