• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান

বকশীগঞ্জে দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রমের আওতায় জেনারেটর টর্চ লাইট ও সার্স লাইট বিতরণ

বকশীগঞ্জ সংবাদদাতা ঃ
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে দুর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রমের আওতায় বুধবার (২০ জানুয়ারি) সকালে জেনারেটর টর্চ লাইট ও সার্স লাইট বিতরণ করা হয়েছে। কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সামর্থ্য প্রকল্প এসব সামগ্রী বিতরণ করেন।
এতে ধানুয়া কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস ময়মনসিং অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপুর্ব ম্রং, রেভারেন্ট ফাদার শেখর রিচার্ড পেরেরা, সামর্থ্য প্রকল্পের মাঠ কর্মকর্তা মি. বিকাশ ঘাগ্রা, সুফল প্রকল্পের জেপিও মি. সুরঞ্জন রাকশাম ও ইউপি সচিব আব্দুল লতিফ প্রমুখ।
এদিন জরুরী সতর্কবার্তা প্রাচারকারী দলের মাঝে ২টি জেনারেটর, ১৭টি টর্চ লাইট, ৭টি সার্স লাইট ও বন্যহাতি পর্যবেক্ষণের জন্য ২টি টং ঘর বিতরণ করা হয়। এসময় ওই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জরুরী সতর্কবার্তা প্রাচারকারী দলের সদস্য, কারিতাসের অন্যান্যা কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।