• বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বেগম খালেদা জিয়ার রুহের  মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত  জামালপুরে গণভোটের প্রচার ও ভোটদানে উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে শেরপুর জেলাকে হারিয়ে জামালপুর চ্যাম্পিয়ন  বাঘ প্রতীকে রিট থাকায় জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে প্রতীক মেলেনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অর্ণব ওয়ারেস খানের জামালপুরে এমপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু বকশীগঞ্জে বিস্ফোরক মামলার চার্জশিট থেকে আওয়ামী লীগের তিন নেতা বাদ: ক্ষুব্ধ স্থানীয়রা জামালপুরে এক শিশুকে হত্যার অভিযোগে রুবেল (২২) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত জামালপুরে ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্পেশাল অলিম্পিকস্ এশিয়া প্যাসিফিক রিজিওনাল বিজয়ীদের সংবর্ধনা জামালপুরে ভোটের গাড়ির প্রচারণা

জামালপুরে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ব্রহ্মপুত্র জোনের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নারী-পুরুষ জামালপুর জেলা দল

 

ফজলে এলাহী মাকাম ॥
জাকজমকপূর্ণ পরিবেশে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতা ( পুরুষ ও নারী) জামালপুর ব্রহ্মপুত্র জোনের ফাইনাল খেলাঅনুষ্ঠিত হয়েছে। এই খেলায় ৩৫-৩০ পয়েন্টে টাঙ্গাইল জেলা দলকে (নারী) হারিয়ে জামালপুর জেলা দল ( নারী ) চ্যাম্পিয়ন হয়েছে। অপর খেলায় ৩৮-১৩ পয়েন্টে কিশোরগঞ্জ জেলা দলকে ( পুরুষ ) হারিয়ে জামালপুর জেলা দল (পুরুষ) চ্যাম্পিয়ন হয়েছে। রোববার ( ১৪ মার্চ ) বিকেলে জামালপুর
জিলা স্কুল মাঠে জামালপুর জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল
আলম মনি, নবনির্বাচিত জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন, পৌর কাউন্সিলর মো ঃ জীবন ,জেলা ক্রীড়া সংস্থ’ার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম ও অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার; শিবলী সাদিক।
প্রসঙ্গত, রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন এসএম মান্নান ও মাহবুব হোসাইন বিজন। ৭ টি জেলা দল ( পুরুষ) ও ৫ টি জেলা দল ( নারী ) এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল। পুরুষ দলগুলো হলো- জামালপুর জেলা দল, টাঙ্গাইল জেলা দল, শেরপুর জেলা দল, কিশোরগঞ্জ জেলা দল, নেত্রকোনা জেলা দল, মানিকগঞ্জ জেলা দল ও ময়মনসিংহ জেলা দল। অপরদিকে নারী দলগুলো হলো- জামালপুর জেলা দল, টাঙ্গাইল জেলা দল, কিশোরগঞ্জ জেলা দল, নেত্রকোনা জেলা দল ও ময়মনসিংহ জেলা দল।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।