• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর

বাঘ প্রতীকে রিট থাকায় জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে প্রতীক মেলেনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অর্ণব ওয়ারেস খানের

ফজলে এলাহী মাকাম:

জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে  এখনো নির্বাচনী প্রতীক পাননি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অর্ণব ওয়ারেস খান ।

গত ২১ জানুয়ারি জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনের মোট ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হলেও ইসলামপুর আসনের এই স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অর্ণব ওয়ারেস খানকে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়নি বলে জানা গেছে ।

জানা যায়, গেজেটে জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে অর্ণব ওয়ারেস খানের জন্য ‘বাঘ’ প্রতীক উল্লেখ থাকলেও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে ওই প্রতীক দেয়া যাবে না বলে জানানো হয়। ফলে প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষ হলেও তিনি প্রতীক বিহীন অবস্থায় রয়েছেন এখনও ।

এ বিষয়ে জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান বলেন-‘আমি একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই নির্বাচনে আমাকে এখনো কোন প্রতীক বরাদ্ধ দেওয়া হয়নি। আমার পছন্দের প্রতীক বাঘ প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নিবো না।’

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীকে বিসয়টি অবগত করেলে  তিনি বলেন,নির্বাচন কমিশনে বাঘ প্রতীক নিয়ে পিডিবি নামক একটি দল ২০২০ সালে  উচ্চ আদালতে রিট করেছে। যার ফলে বর্তমানে উচ্চ আদালত বাঘ প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত না দিয়ে না দিয়ে বাঘ প্রতীক কোন প্রার্থীকে দেওয়া যাচ্ছে না ।তবে বাঘ প্রতীক ব্যতিত অন্য প্রতীক নিতে বললে জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অর্ণব ওয়ারেস খান বাঘ প্রতীক ছাড়া নির্বাচন করবে না বলে জানান ।

এ বিষয়ে নির্বাচন কমিশনের বিসয়টি অবগত করা হয়েছে।উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।