• শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর

অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে শেরপুর জেলাকে হারিয়ে জামালপুর চ্যাম্পিয়ন 

ফজলে এলাহী মাকাম ঃ

জামালপুরে অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলায় শেরপুর জেলা দলকে হারিয়ে শীতলক্ষা জোনে জামালপুর চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার ২৫ জানুয়ারি বিকালে জামালপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার ড,চৌধুরী মোঃ যাবের সাদেক, সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য সাবেক জাতীয় দলের গোলকিপার কানন, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান সহ আরো অনেক।
এ সময় বক্তারা খেলাধুলার মাধ্যমে দেহমান গঠন করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান।
খেলায় ট্রাইবেগারে শেরপুর জেলাকে ৫-৪ গোলে পরাজিত করে জামালপুর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।